কক্ষপথে ১৪৩ স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড গড়লো স্পেসএক্স

২৫ জানুয়ারি, ২০২১ ০২:৫৮  
কিছুটা দেরিতে হলেও কক্ষপথে মহাকাশযান পাঠিয়ে রেকর্ড গড়েছে স্পেসএক্স। কোম্পানিটি সফলভাবে তাদের ট্রান্সপোর্টার-১ মিশন সম্পন্ন করেছে। এই মিশনে ১৩৩টি বাণিজ্যিক ও সরকারি গ্রাহকের যান এবং ১০টি স্টারলিংক মেশিন কক্ষপথে পাঠানো হয়েছে। ফ্যালকন ৯ রকেটটি আটলান্টিকে এক ড্রোন শিপে সফলভাবে অবতরণ করতেও সক্ষম হয়েছে। এটি ছিলো স্পেসএক্সের প্রথম স্মলস্যাট রাইডশেয়ার প্রোগ্রামের ডেডিকেটেড মিশন। এই মিশনটি কিউবস্যাট এবং অন্যান্য ছোট ভেসেলকে মহাকাশে পাঠাতে গ্রাহকদের সহযোগিতা করেছে, অন্যথায় সেগুলো পাঠাতে উক্ত গ্রাহকদের অনেক বেশি খরচ হতো। অনেকের ক্ষেত্রে সেই খরচ বহন করার মতোও নয়। একদিকে এই প্রোগ্রামটি যেমন গ্রাহকদের সুবিধা করে দিয়েছে, অন্যদিকে রকেট ল্যাব এবং ভার্জিন অরবিটের মতো প্রতিদ্বন্দ্বি কোম্পানিগুলোর সাথে টেক্কা দিতে এই প্রোগ্রাম যথার্থই হবে।
  • ডিবিটেক/বিএমটি